বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মইনুল হোসেন খান নিখিল মহোদয়ের আহ্বানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় চট্রগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে পূজনীয় অধ্যক্ষ মহামান্য সংঘরাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “একুশে পদক”-২০২২ প্রাপ্ত শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্রগ্রাম বৌদ্ধ যুব-ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুরনজিৎ বড়ুয়া লাবু’র ব্যবস্থাপনায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের বোর্ড সদস্য যুবনেতা স্বরুপ বিকাশ বিতান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ বড়ুয়া, চট্রগ্রাম মহানগর ছাত্রলীগেরর সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, ওমর গণি এম. ই. এস বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক ছাত্রনেতা সুজন বড়ুয়া, ছাত্রনেতা বিজন বড়ুয়া, সুমিত্র বড়ুয়া দিপু, জয় বড়ুয়া, লিকু বড়ুয়া, অাবির বড়ুয়া, শরণ বড়ুয়া, সৌরভ বড়ুয়া, রিমন বড়ুয়া সহ বহু ধর্মপ্রান নর-নারী দিবসটি শ্রদ্ধার সাথে পালন ও পূন্যদান করেন।












