সীতাকুণ্ড বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকান্ডে নিহত মোঃ আফজাল হোসেন(২২),মাতা-শামছুন নাহার,গ্রাম-মধ্যম মহাদেবপুর,থানা- সীতাকুণ্ড এর পরিবারকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই এর পক্ষ হতে সৌজন্যে সাক্ষাত এবং সমবেদনা জ্ঞাপন ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সুরনজিৎ বড়ুয়া লাবু।
এ সময় সুরনজিৎ বড়ুয়া লাভু বলেন এই দুর্ঘটনা মেনে নেয়ার নয়,এই দুর্ঘটনায় আহত ও নিহতদের খোঁজ খবর সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাখছেন,সেই সাথে আমাদের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সার্বক্ষণিক আপনাদের পাশে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি পরবর্তীতে আরও যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো এবং যার যা সামর্থ্য অনুযায়ী যারা সার্বক্ষণিক এই দুর্ঘটনায় আহত ও নিহতদের খোঁজ খবর রাখছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ রেজাউল করিম রিটন, ওমর গনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা সুজন বড়ুয়া,শুভব্রত বড়ুয়া,রিকু বড়ুয়া সহ আরও অনেকে।












