মো.এমরান হোসেন.ফটিকছড়ি প্রতিনিধি
আজ বুধবার (১৫ জুন) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউপি নির্বাচন । ৯ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ৭০টি বুথে ও ৭০টি ইভিএমে ২৫ হাজার ৮’শ ৬৫জন ভোটার তাদের ভোটাধিকার ইভিএমে প্রয়োগ করবেন । সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্টিত হবে। নির্বাচনে ৩জন চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে ইব্রাহীম তালুকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাছির উদ্দীন মুন্সি (অটো রিক্সা) সহ সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনে সর্বমোট ৫৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । ইউনিয়নে মোট পুরুষ ভোটার ১৩হাজার ৭’শ ৮৯জন, মহিলা ভোটার ১২হাজার ৭৬জন। এদিকে নির্বাচনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।
জানা গেছে, প্রতি কেন্দ্রে ১৬জন আনসার ও পুলিশ, পর্যাপ্ত পরিমান বিজিবি সদস্য, ২জন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট, ১জন এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ জানান, এ পর্যন্ত সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নিয়েছি। আশাকরি শতভাগ সফল হবো।
উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি জানান, সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর । আশাকরি সকলের সহযোগিতা আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারবো।
এদিকে বিএনপি, হেফাজত এলাকা হিসেবে পরিচিত ভূজপুরে ১৩ সালে আওয়ামীলীগের মিছিলে হামলার ঘটনার পর হতে এই ইউনিয়নে আ’লীগের দূর্গ গড়ে তোলার চ্যালেঞ্চ হিসেবে নিয়েছে আওয়ামীলীগের নেতারা। সে হিসেবে গত ৫ বছর চেয়ারম্যান ছিলেন, ইউপি আওয়ামীলীগের সভাপতি বর্তমান নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম তালুকদার। অপরদিকে এই বিজয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে কাজ করছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান চৌধুরী শিপন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নাছির উদ্দীন মুন্সি (অটো রিক্সা)।
ক্যাপশন.ভুজপুর ইউপি নির্বাচনে লড়াই করছেন চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে ইব্রাহীম তালুকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাছির উদ্দীন মুন্সি (অটো রিক্সা)।












