আইন আদালত চট্টগ্রাম

নগরীতে ট্রাকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন আহত

 

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে ট্রাকের চাপায় রিকশারোহী বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার (৮৩) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছে। তিনি মুখমন্ডলে প্রচন্ড আঘাত পেয়েছেন। গতকাল ২১ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এন মোহাম্মদ প্লাস্টিকের নিজস্ব মাল বোঝাই ট্রাকের (নং-চট্টমেট্টো-অ-১১-১০৯৩) ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
আহত বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারের পুত্র আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে তাঁর পিতা অক্সিজেন থেকে রিকশাযোগে বাসায় যাচ্ছিল। এসময় এন মোহাম্মদ মোহাম্মদ প্লাস্টিকের একটি ট্রাক পেছন থেকে রিকশাকে চাপা দিলে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান নাছির তালুকদার। ##

Related Posts