চট্টগ্রাম রেলওয়ে

চট্টগ্রাম স্টেশনে টিকেট কালোবাজারি আটক 

—————————————–
চট্টগ্রাম নূতন ষ্টেশন এলাকায় কালোবাজারে উচ্চ মূল্যে রেলের টিকেট বিক্রির সময় একজন কালোবাজারি কে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা । আজ শনিবার বেলা অনুমান ১৪/৩০ ঘটিকার সময় মো আব্দুর রহমান (৩০) পিতা মো ইউনুস আলী কে পাঁচটি মহানগর গোধুলি ট্রেনের টিকেট সহ আটক করে স্টেশন এলাকায় বিশেষ ডিউটি তে নিয়োজিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা । ধৃত টিকেট কালোবাজারি কে লিখিত এজাহার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রাম স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালামত উল্লাহ । আরএনবি কমান্ড্যান্ট সদর সিআরবি সত্যজিৎ দাশ জানান ঈদ যাত্রায় টিকেট কালোবাজারি দের দৌড়াত্ব্য বন্ধের জন্য বিভিন্ন কৌশলে ইউনিফরম ও সাদা পোষাকে আরএনবি জেনারেল অস্ত্র শাখা ও গোয়েন্দা শাখার অফিসার ও সদস্য দের নিয়োজিত রাখা হয়েছে !!

Related Posts