সনজিত কুমার শীল
মুসলমানদের অন্যতম প্রিয় উৎসব ঈদুল আযহা।
সৌদি আরবের সাথে মিল রেখে আবুধাবি ,দুবাই, শারজাহ, আজমান,রাস আল খাইমা, উম্মুল কুয়াইন, ফুজিরায় ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে দুবাইতে আজ শনিবার স্থানীয় সময় সকাল ৫:৫২ মিনিটে ঈদের বড় জামাত দুবাইয়ের আল বারাহা ঈদগাঁ ময়দানে লাখ মুসলিমের উপস্থিতির মধ্যে দিয়ে ঈদের নামাজ সম্পন্ন হয়। অন্যদিকে রাজধানী আবুধাবিতে সকাল পাঁচটা সাতান্ন মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বহু জাতিক এই শহরে নানান দেশের নানা ভাষার মুসলিমগন তাদের ঈদের জামাত ধর্মিয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে আদায় করলেও মুসলমানদের বৃহত্তর এই ঈদে বিভিন্ন দেশের ভিন্ন ধর্মাবলম্বীরাও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসীরা এই ঈদের দিনে দেশের পরিবার, স্বজন, পাড়াপড়শি সবাইকে অনেক মিস করেন। এই প্রবাস দেশের ঈদের জামাতের যে আনন্দ বহন করে তা থেকে ভিন্ন। যাদের সামর্থ্য আছে তারা এই প্রবাসে কোরবানি করেন অন্যদিকে যাদের সামর্থ্য নেই তারা বন্ধু-বান্ধবদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করেন। প্রবাসীদের সাথে সাক্ষাৎকারে তারা বলেন আমরা আমাদের পরিবার, দেশের সকলকে মিস করি। ঈদের জামাতের সময় পরিবারের সবাইকে নিয়ে একসাথে মসজিদে নামাজ পড়তে যায় কিন্তু এই প্রবাসে তাদেরকে দূরে রেখে আজকে আমরা ঈদের জামাত আদায় করেছি। আগামীকাল বাংলাদেশে ঈদ। দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
ঈদের জামাত শেষে তারা
আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানী দেন।
বাংলাদেশী প্রবাসী পরিবার গুলো একে অপরের মাঝে কোরবানীর তাবারুক বিতরন করেন।












