দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র ২৫ বছর পূর্তি ও ২৬ বছরে পদার্পন করতে যাচ্ছে শুক্রবার ১৫ জুলাই।
রজত জয়ন্তীর এইক্ষণে এটিএন বাংলার পক্ষ থেকে চট্টগ্রামবাসীর প্রতি রইল অফুরান শুভেচ্ছা। এ উপলক্ষে আগামীকাল ১৫ জুলাই শুক্রবার সকাল ১১টায় এটিএন বাংলা’র চট্টগ্রাম স্টুডিওতে কোরানখানি, মিলাদ ও সুধি সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ শুভানুধ্যায়ীদেরকে যথাসময়ে উপস্থিতির জন্য অনুরোধ জানিয়েছেন, এটিএন বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলহাজ্ব আলী আব্বাস।












