চট্টগ্রাম মেডিকেল

নাজিরহাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 

মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন (৩৪) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । এতে গুরুতর আহত হয়েছেন দ্বীন মোহাম্মদ নামে ওই মোটর সাইকেল’র চালক। শুক্রবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরহাট নতুন রাস্তা মোড় এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির হেঁয়াকো বাজার সেলফি রোড় এলাকার মৃত দুলাল মিয়ার পুত্র। সে পেশায় একজন রংমিস্ত্রি। তারা উভয়ই নগরীর নিমপাড়া এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ওসি আজিল মাহমুদ বলেন, বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত অপরজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করেছি। চালক পলাতক রয়েছে। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Posts