মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শারমিন আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভুজপুর থানাধীন মির্জারহাটের দক্ষিণে কোর্টবাড়িয়া এলাকায় গহিরা-হেঁয়াকো সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও দুই যাত্রী। আহতরা হলেন নিহত শারমিন আক্তারের ছেলে মোকারক হোসেন (৯) ও বোনের মেয়ে শম্পা কলি (১২) ও অটোরিকশা চালক। নিহত শারমিন আক্তার ভুজপুর উত্তর শৈলকূপা এলাকার আবু তাহেরে স্ত্রী।
নিহত শারমিনের শ্বশুর আমির হোসেন বলেন, সকালে আমার ছেলের বউ দুই নাতিনকে নিয়ে বাপের বাড়ি পাইন্দং থেকে ভুজপুর শৈলকূপা আসার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে আহত অবস্থায় ৪ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে শারমিন আক্তার নামের একজনের মৃত্যু হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন বলেন, চালকসহ পিকাপভ্যানটি আটক করেছি। মরদেহটি থানায় রয়েছে। এবিষয়ে আমরা প্রয়োজন ব্যবস্থা নিচ্ছ
তাং-১৬-০৭-২০২২ইং
০১৮৪৫২২৭৮২২












