চট্টগ্রাম শোক ও স্মরণ

বীর মুক্তিযোদ্ধা রণজিত চন্দ্র দাশের পরলোকগমন 

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ বহুতলা কলোনী নিবাসী বীর মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র দাশ (৭২) আজ ১৫ আগস্ট সোমবার বেলা সাড়ে ১২ টায় চট্টগ্রাম মা- শিশু জেনারেল হাসপাতালে পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্চতু)। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ পুত্র, জামাতা, পুত্রবধু, ৫ নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ি সন্ধীপ উপজেলার মুছাপুর গ্রামে। তাঁর পিতার নাম প্রয়াত ক্ষিতিশ চন্দ্র দাশ। এদিকে দুপুর আড়াইটায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে সিএমপি’র ডবলমুরিং থানা পুলিশের একটি চৌকষ দল বহুতলা কলোনী মাঠে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় সম্মান ” গার্ড অব অনার” প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের পক্ষে প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ। একই সাথে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের পক্ষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তানের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন ডবলমুরিং থানা পুলিশ। একই দিন বিকেল সাড়ে ৪টায় নগরীর কোতোয়ালী থানাধীন বলুয়ারদীঘিস্থ অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র দাশের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়। সৎকার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

Related Posts