চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বহুতলা সরকারী কলোনী নিবাসী ও সন্ধীপ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র দাশের পারলৌকিক ক্রিয়া ও আদ্যশ্রাদ্ধানুষ্ঠান আগামীকাল ২৭ আগস্ট শনিবার নগরীর আকবর শাহ থানাধীন শ্রীশী কৈবল্যধামে (গয়াঘর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনায় পারলৌকিক মাঙ্গলিক কার্যক্রমের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে স্বল্প পরিসরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট সোমবার বেলা ১২টায় আগ্রাবাদস্থ চট্টগ্রাম মা-শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসায় পরলোকগমন করেন বীর মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র দাশে। একই দিন রাত ৮টায় নগরীর বলুয়ার দীঘির পাড়স্থ অভয় মিত্র মহাশ্মাশানে প্রয়াতের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়। ###
বীর মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র দাশের শ্রাদ্ধানুষ্ঠান শনিবার












