সম্প্রতি সিলেট অঞ্চলের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। সিলেট সদরের তারকা হোটেল রোজ ভিউতে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএসআরএমের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) প্রকৌশলী মো. আশফাকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ ও অধ্যাপক ড. জহির বিন আলম।
অন্যদের মধ্যে ছিলেন কেএসআরএমের উপ মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোজাম্মেল হক, উপ ব্যবস্থাপক (ব্যবসা উন্নয়ন) প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরী, কর্মকর্তা মিজানুল ইসলাম প্রমুখ। এছাড়াও সিলেট অঞ্চলের সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।












