আবুধাবির মাফরাকে বাংলাদেশী মালিকানাধীন মাফারাক দরবার হোটেলের উদ্বোধন
সনজিত কুমার শীল
সংযুক্ত আরব আমিরাত আবুধাবির মাফরাক বলেদিয়ার পাশে বাংলাদেশী মালিকানাধীন “মাফরাফ দরবার রেস্টুরেন্ট” নামে বাংলাদেশী মালিকানাধীন নতুন একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। গতকাল ৯ই সেপ্টেম্বর ২০২২ ইং শুক্রবার ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ বাহাদুর আলম। শুভ উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন হাজী ফরিদুল আলম, মোহাম্মদ মোরশেদ আলম, সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল। উন্নত মানের খাবার পরিবেশন এর সাথে সাথে ভালো মানে নাস্তা বিভিন্ন কোম্পানির জন্য পার্সেলের ব্যবস্থা, উন্নত মানের বিভিন্ন আইটৈম বিরানি বাংলাদেশ, আরবি, ইন্ডিয়া ও পাকিস্তানিদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। আবুধাবির মাপরাক বলেদিয়ার পাশে বাংলাদেশীদের ভালো মানের খাবারের জন্য আমাদের প্রতিষ্ঠান মাফরাক দরবার হোটেল সব সময় পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এর ব্যবস্থা থাকবে। দোকানের স্বত্বাধিকারী বাহাদুর আলম জানান আমি বিগত ২৮ বছর পূর্বে প্রবাসে এসে কষ্টের মাধ্যমে আমার আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। মোছাফা সানাইয়া ও মাফরাকে প্রতিষ্ঠানগুলো আল আদিদ অটো স্পেয়ার পার্টস, বাহাদুর আলম ওয়েল্ডিং শপ, আন কমন অটো স্পেয়ার পার্টস, বাহাদুর আলম টায়ার পানচার রিইপার সপ ও রয়েছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ বাহাদুর আলম। পরিশেষে ব্যবসার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।












