বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়িতে নবনির্মিত মিলনায়তন ভবন আগামী ১৪ ও ১৫ অক্টোবর শুক্র ও শনিবার উদ্বোধনসহ শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে পরিচালনা পরিষদের নেতৃবৃন্দরা সীতাকুÐ শঙ্কর মঠের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ১৮ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুর বাড়ি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরীর নেতৃত্বে পরিষদের কর্মকর্তারা মঠ প্রাঙ্গনে সাক্ষাতে মিলিত হন। পরে নেতৃবৃন্দরা সেখানকার শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির ও ব্যাস কুÐ দর্শন করেন। এসময় ঠাকুরবাড়ি পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ মল্লিক, রনজিৎ চৌধুরী বাচ্চু, সঞ্জয় দে, সমীরণ দেব, জগদীশ চৌধুরী, শ্যামল মজুমদার, উময় শংকর আচার্য, রনজিত কুমার শীল, বিটু মিত্র, তুষার নন্দী ফুলু, অশোক ধর, পংকজ চক্রবর্তী।
শঙ্কর মঠের অধ্যক্ষের সাথে কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ












