সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে ‘মানহানিকর ও হুমকিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবসারের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার নগরীর চান্দগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী দুলাল।
চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি রেকর্ড হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
করদাতা সুরক্ষা পরিষদের নেতারা বলছেন, আগামী ২৩ সেপ্টেম্বরের পূর্ব ঘোষিত কর্মসূচিকে বানচাল করতে মামলা করা হয়েছে।
মামলার বাদী মেয়রের ব্যক্তিগত সহকারী মোস্তফা কামাল চৌধুরী দুলাল বলেন, “১৮ সেপ্টেম্বর পশ্চিম মাদারবাড়িতে করদাতা সুরক্ষা পরিষদের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নুরুল আবসার মাননীয় মেয়রকে নির্দেশ করে মানহানিকর বক্তব্য দেন।”
মামলার এজাহারে বলা হয়, এমন ‘মানহানিকর ও হুমকিমূলক’ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ব্যাপক প্রচার হওয়ায় ‘প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত নির্বাচিত জনপ্রতিনিধি চরম মর্যাদাহানি, নিরাপত্তা হুমকির মুখে এবং সিসিসি’র সুনাম ক্ষুণ্ন হয়েছে।
মামলার বাদী মোস্তফা কামাল বলেন, “মেয়র মহোদয় দেশে নেই। তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন। তাই আমি মামলা করেছি।”
এরপর ২ সেপ্টেম্বর জনসভা থেকে ২৩ সেপ্টেম্বর গণমিছিলের কর্মসূচি দেয় তারা।
নাছিরের সময় করদাতা সুরক্ষা পরিষদ আন্দোলনে নামলে তাতে সমর্থন দিয়েছিলেন প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলমসহ চট্টগ্রামের বিশিষ্টজনরা।
পরে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে খোরশেদ আলম সুজন ২০২০ সালের সেপ্টেম্বরে সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পুনর্মূল্যায়ন অনুসারে বর্ধিত গৃহকর আদায়ের অনুমতি চাইলে তাতে সম্মতি দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।












