মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
কাল শুক্রবার আধ্যাত্মিক সাধক, গাউছুল আজম শাহসূফি সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভান্ডারী প্রকাশ- বাবা ভান্ডারীর খোজরোজ শরীফ মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে । রাতে মিলাদ মাহফিল ও জিকির শেষ বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি কামনা করে আখরী মুনাজাত পরিচালনা করবেন, সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম:জি:আ:)।
ওরশ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল বিভিন্ন গৃহিত কর্মসূচীর মধ্য রয়েছে -খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজায় গিলাফ চড়ানা,পুস্পস্তবক অর্পন, বাবাভান্ডারী জীবন দর্শন’র ওপর আলাচনা, ওয়াজ-মিলাদ, আখেরী মুনাজাত।
গতকাল সরেজমিনে দেখা যায়, ওরশ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে আশেকান ও ভক্তবৃদ বিভিন যানবাহন যোগে দরবার শরীফে এসেছেন। নাজিরহাট -মাইজভান্ডার সড়কের এক পাশে গাড়ি সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে । ওরশ শরীফে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজলা প্রশাসন, থানা পুলিশ, গাউছিয়া রহমান মঞ্জিলে স্বেচ্ছা সেবকরা আইন শৃংখলা রক্ষার্থে কাজ করে যাচ্ছেন । পাশাপাশি নাজিরহাট- মাইজভান্ডার সড়কসহ এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে । পবিত্র খোজরোজ ওরশ শরীফ সুষ্ট ও সুদর ভাবে সম্পন্ন করার জন্য সাংসদ ও বাংলাদশ তরিকত ফেডারশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সংশ্লিষ্ট সকলের সহযাগীতা কামনা করেছেন।












