সনজিত কুমার শীল
মেজবানী খানা সহ নানা ধরনের খাবার নিয়ে যাত্রা শুরু করলো আবুধাবির শিল্পনগরী মোসাফ্ফা ১৭ নম্বর সানাইয়া এক্সপ্রেস মদিনা মার্কেটের পাশে রাইস হাউস রেস্টুরেন্ট নামে একটি বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান। করোনা কাটিয়ে বাংলাদেশি চার জন রাইস হাউস পার্টনারশিপ এই প্রতিষ্ঠানের ভাগীদার হয়ে গত ২৮শে অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর শাহ আলম। ফিতা কাটার সময় উপস্থিত ছিলেন রাইস হাউজের পার্টনারদ্বয় আবুল মনসুর, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ রুবেল। ফিতা কাটার সময় আরো উপস্থিত ছিলেন নেসারুল হক, তৌহিদুল আনোয়ার, মোহাম্মদ, হাসান, হাসেম, নাছের, ওসমান গনি, ইসমাইল, জানে আলম এরশাদ হোসেন, খোরশেদ, আলাউদ্দিন আজাদ সহ অনেকে। দোকানের স্বত্বাধিকেরা বলেন নতুন আঙ্গিকে উন্নত মানের খাবারের জন্য আমরা আমরা আপনাদের পাশে থাকবো। চট্টগ্রামের ঐতিহ্য মেজবানে আবার, নানা ধরনের বিরানি, নানা রকম মিষ্টি এবং নানা ধরনের নাস্তা আমরা আপনাদের জন্য রাখবো। আমাদের হোম ডেলিভারি দেওয়ার জন্যও ব্যবস্থা রয়েছে। শিল্পনগর মুসাফায় অন্যান্য দোকানের চেয়ে আমাদের দোকানের খাবারগুলো সুলভ এবং স্বাস্থ্যসম্মত থাকবে। পরিশেষে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।












