সনজিত কুমার শীল
সংযুক্ত আরব আমিরাতের শিল্পনগরী মুসাফ্ফা বাংলাদেশ জাতীয়বাদী দল(বিএনপি) উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়। গত ২৯ অক্টোবর শনিবার ২০২২ ইংরেজি মোছাফ্ফাহ সানাইয়া ২৬ নম্বরে একটি হল রুমে মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়। মিলাদুন্নবীর উদযাপন কমিটির আয়োজক নাদিম চৌধুরীর( জাকের) সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া সরফ ভাটা মেহেরিয়া মাদ্রাসার সাবেক মুহুতম সিরাজ উল্লাহ আল মাদানী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মধ্য প্রাচ্য বিএনপির আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক ইউএই বিএনপির আহবায়ক হাজী শরাফত আলী, ইউএই বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুস কুদ্দুস খালেদ, এমন সাখাওয়াত হোসেন বকুল, আব্দুল গফুর, জহিরুল ইসলাম, মোহাম্মদ সোহেল, সালাউদ্দিন শিকদার এবং সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন মোহাম্মদ কামাল। মিলাদ মাহফিলের শেষে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন রাঙ্গুনিয়া খোদালা মাদ্রাসার মাওলানা জাফর ।












