চট্টগ্রাম সংগঠন খবর

বিচারপতি মানিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশ

 

মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের উদ‍্যোগে আজ (৪ নভেম্বর শুক্রবার ) বিকেলে নগরীর নিউমার্কেট সংলগ্ন দোস্তবিল্ডিং চত্বরে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি,জাতির মুক্তচিন্তার আলোকিত মানুষ শামশুদ্দিন চৌধুরী মানিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সমাবেশ সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী,ফোরকান উদ্দিন আহমেদ। সংগঠনের নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব্য রাখেন আব্দুল মালেক খান,এডভোকেট সাইফুন নাহার খুশী,ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,কামাল উদ্দিন,ফারজানা মিলা,দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন,ইমরান হোসেন মুন্না,ইয়াসির আরাফাত,
মোস্তাফিজুর রহমান বিপ্লব,সোহেল ইকবাল,এম এ খালেক,আশরাফুল ইসলাম,আবদুর রহীম,এস এম রাফি,মো:সেলিম,প্রদীপ দাশ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বিচারপতি শামশুদ্দিন চৌধুরী রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব‍্যক্তি। মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শিক বাংলাদেশ গড়া ও স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে একজন উচ্চকন্ঠ ব‍্যক্তিত্বের উপর ঢাকায় প্রকাশ‍্য দিবালোকে তথাকথিত আন্দোলনকারীদের সন্ত্রাসী হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গণতন্ত্রের নামে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা রাষ্ট্রের জন‍্য অশনি সংকেত। বক্তারা এই ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির মুখোমুখি করে অপশক্তিকে কঠোরভাবে দমনের জন‍্য সরকারের প্রতি দাবি জানান।

Related Posts