রাজনীতি

আ’লীগের স্বাস্থ্য উপ-কমিটির সদস্য হলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রামের আলোচিত ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া।

চট্টগ্রামে লোহাগড়া উপজেলার সন্তান বিদ্যুৎ বড়ুয়া। তার বড় ভাই বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

বিদ্যুৎ বড়ুয়া ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতির হাতেখড়ি। বিদ্যুৎ বড়ুয়া ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক ও কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।

এছাড়াও, তিনি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। করোনা মহামারীতে বাংলাদেশের বেসরকারী উদ্যোগে তিনি গড়ে তুলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। এ হাসপাতালের মাধ্যমে করোনা দূর্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

Related Posts