অপরাধ উপজেলা চট্টগ্রাম

ফটিকছড়িতে বালু খেকোকে অর্থদণ্ড

মো.এমরান হোসেন,ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি.
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের জুগিনিঘাটা ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রুজি আহমদ নামের এক বালুখেকোকে ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। রুজি উপজেলার দক্ষিণ পাইন্দং এলাকার আব্দুল মোনাফা’র পুত্র।
ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রাহমান সানি । তিনি বলেন, ০৭ নভেম্বর উপজেলার জুগিনিঘাটা ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। গতকাল ১৪ নভেম্বর জব্দকৃত এক্সক্যাভেটর এর মালিক হাজির হয়ে দোষ স্বীকার করায় তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা দন্ড করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান

Related Posts