চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন স্বাস্থ্যভবনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ’র নেতৃত্বে ‘জয় বাংলা’ শ্লোগানে স্বাস্থ্য ভবন প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুসহ ১৯৭১ সালের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্য বিভাগ। এর পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ’র সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক প্রশাসক (প্রশাসন) ডা. সুমন বড়–য়া, বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ, কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র কনসালট্যান্ট (ভারপ্রাপ্ত) ডাঃ লুৎফর রহমান রাহাত, স্বাস্থ্য শিক্ষা প্রকৌশলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামাল হায়দার, জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. ডা. মোহাম্মদ নুরুল হায়দার, সরকারী মেডিকেল সাব-ডিপোর ম্যানেজার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন
সকালে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এর পর সকাল সাড়ে ৯টায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক, জেলা সিভিল সার্জন, কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র কনসালট্যান্ট, বক্ষ ব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত¡াবধায়ক, বন্দর স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য শিক্ষা প্রকৌশলের তত্ত¡াবধায়ক, স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা কমিটি, ও সরকারী গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এছাড়া দিবসটি উপলক্ষে গত ১৬ ডিসেম্বর পুরো কার্যালয়ে আলোকসজ্জিত করা হয়। সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়সহ বিভিন্ন সরকারী হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধ এক গৌরবময় বিজয়গাথা। সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জিত হয়েছিল স্বাধীনতার লাল সবুজ পতাকা। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। যারা স্বাধীনতা বিরোধী তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
সবশেষে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকের নির্মম গুলিতে নিহত স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবার ও ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগ প্রদানকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ##












