সনজিত কুমার শীল
গত ৩১শে ডিসেম্বর ২০২২ইং রোজ শনিবার সারাদিনব্যাপী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শিল্প নগরী, মুসাফ্ফা সানাইয়া স্পোট হাব হলে শ্রী শ্রী রাম ঠাকুর তথা শ্রী শ্রী রাম চন্দ্রদেবের শুভ আর্বিভাব স্বরণ উৎসবের আয়োজন করা হয়।
উক্ত মহতি স্বরণ উৎসবের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম কৈবল্যধামের ৭ম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য।
উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ থেকে আগত সাধারণ সম্পাদক ট্রাস্টি শ্রী স্বপন কুমার পালিত,
ট্রাস্টি শ্রী রনজিত কুমার দে – সদস্য শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রাম।
মহারাজকে বরণ করেন শ্রী মৃনাল কান্তি ধর (মিলন), মাতৃমন্ডলী এবং অন্যান্য ভক্তবৃন্দ।
এতে সত্যনারায়ণ পূজার পৌরহিত্য করেন শ্রী তিলক চক্রবর্তী ,
দীক্ষা প্রদান করেন শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য
সঞ্চালনা করেন শ্রীমতি অসিমা বিশ্বাস
ভগবদ গীতা পাঠ করেন অনুসূয়া বিশ্বাস,
গুরু গীতা পাঠ করেন শ্রী প্রমোদ পাল,
বেদ বানী থেকে পাঠ করেন ঐশিকা তালুকদার,
ভগবদ গীতার শ্লোক পাঠ করেন অম্লান দাশ,
নাম সংর্কীত্তন করেন
শ্রী শ্রী রাধামাধব মন্দির (নামহট্ট) এবং শ্রী শ্রী সনাতনী গীতা সংঘ, আবুধাবি।
নিত্য পরিবেশায় ছিলেন ঐশিকা, পুষ্পিতা কুন্ড, অন্তিমা ধর এবং পুষ্পিতা ধর।
সার্বিকভাবে পরিচালনায় ছিলেন শ্রী শ্রী রাম ঠাকুরের ভক্ত বৃন্দ।
সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন মোচ্ছাফ্ফা আবুধাবি সনাতনী ভক্তবৃন্দ। পরিশেষে
ভক্তদের প্রসাদ গ্রহন এবং নাম সংকীত্তনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।












