আন্তর্জাতিক আরব আমিরাত

রামচন্দ্রদেবের শুভ আবির্ভাব স্মরণ সভায় মহারাজের আগমন উপলক্ষে দুবাইয়ে সংবর্ধনা

 

সনজিত কুমার শীল, আরব আমিরাত প্রতিনিধিঃ- গত ৪ঠা জানুয়ারি ২০২৩ইং রোজ বুধবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক নগরী দুবাই জয় শ্রী কৃষ্ণ লোকনাথ সেবা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রাম ঠাকুর তথা শ্রী শ্রী রাম চন্দ্রদেবের শুভ আর্বিভাব স্বরণ উৎসবের আয়োজন করা হয়।

উক্ত মহতি স্বরণ উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম কৈবল‍্যধামের ৭ম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। এতে আরো উপস্থিত ছিলেন ট্রাষ্টি শ্রী স্বপন কুমার পালিত, ট্রাস্টি রনজিত কুমার দে , সদস্য শ্রী শ্রী কৈবল‍্যধাম চট্টগ্রাম, প্রকৌশলী তখন চৌধুরী, সহ আরো অনেকে। অনুষ্ঠান শুরুতে গুরু পূজা, সত্য নারায়ণ পূজা, গীতা পাঠ এবং ধর্মীয় আলোচনা করা হয়। দুবাই জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘের পক্ষ থেকে মহারাজকে ফুল দিয়ে বরণ সম্মাননা স্মারক প্রদান করেন উপদেষ্টা বিকাশ দেবনাথ, শ্যামল দাস, চিন্ময় দত্ত, করুণা পাল, রুপন শীল সভাপতি সুনীল শীল, সাধারণ সম্পাদক প্রকাশ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাজু শীল, বন্ধন দেবনাথ, চন্দন দেবনাথ, পুষ্প মাল্য ও অঙ্গ বস্ত্র দিয়ে বরণ করেন অনিপ দেবনাথ, শিপন কর্মকার, পবন দাস, শ্রীধাম বিশ্বাস। এবং জাগো হিন্দু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন মিটন দেবনাথ,শুভ অধিকারী ও উজ্জ্বল শীল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারজাহ্ পার্থ সার্রথী গীতা সংঘ, রাস আল খাইমা শ্রী কৃষ্ণ মন্দির, আল আইনের বিভিন্ন মন্দির সহ আগত ভক্তবৃন্দরা উপস্থিত হয়ে মহারাজের ভক্তিপূর্ণ বক্তব্য শোনেন।

মহারাজ বলেন প্রবাসের মাটিতে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের ফলন করার জন্য উৎসাহ দেন । তিনি বিগত পাঁচ দিনে আমিরাতের বিভিন্ন জায়গায় প্রবাসী সনাতনীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানের পরিশেষে অনুষ্ঠানে আসা ভক্তদের সম্মিলিত সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Related Posts