আন্তর্জাতিক আরব আমিরাত রাজনীতি

আল আইন বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাত আল আইন বিএনপি’র
উদ্যেগে গতকাল ২০ শে জানুয়ারি ২০২৩ ইং আল আইন সানাইয়া হোয়াইট ফ্যালকন রেষ্টুরেন্ট হল রুমে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাস্ট্রপতি বীর উত্তম মুক্তিযুদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৮৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আল আইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানার সভাপতিত্বে ও আল আইন বি এনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বি এন পির সাবেক সহসাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্য মৌলানা আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আল আইন বিএনপি সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসেন,
বিশেষ অতিথি ছিলেন আল আইন বি এনপির সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদ সভাপতি তারেক আহমেদ সাদেক,সাবেক সহ সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন আকাশ,
যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান টিটু। আল আইন বি,এনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল হান্নান, রায়হানুল ইসলাম শামীম। সাবেক সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন তালুকদার,সাবেক যুগ্ম সম্পাদক ইউ এ ই মাহবুব আলী খান স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক বশির আহমেদ তালুকদার। ইউএই মিরসরাই বিএনপি সভাপতি মোবারক হোসেন মাসুক।আবদুল্লাহ আল মামুন।
বশির আহমেদ তালুকদারের পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে দোয়া মাহফিল শুরু হয়।এতে
বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল সামাদ,
সৈয়দ কবির আহমেদ সেলিম। নজরুল ইসলাম।
হাবিব উল্লা হাবিব। আব্দুল হালিম, মনির হোসেন। ইকবাল হোসেন,সহ অনেকে
পরিশেষে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনা ও জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মধ্যে দিয়ে সভা সমাপ্তি করা হয়।

Related Posts