বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস স্মারক আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ইমরাদ হোসেন ইমু ও সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দিন তালুকদার এর সঞ্চালনায় আবুধাবির রয়েল রোজ হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, আধুনিক রাউজান উন্নয়নের রূপকার, রাউজানের গণমানুষের নেতা জননেতা এ,বি,এম, ফজলে করিম চৌধুরী এম, পি, মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস আবুধাবির প্রথম সচিব জনাব সাইফুল ইসলাম, শ্রম সচিব হাজারা সাব্বির, রাউজান পাহাড়তলীর সন্মানিত চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, আমিরাত এ বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী আশিষ বড়ুয়া, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবির নেতৃবৃন্দ, প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটি আবুধাবির নেতৃবৃন্দ, মোছাফ্ফা বঙ্গবন্ধু পরিষদ সহ আমিরাত এর বিভিন্ন প্রদেশ থেকে আগত নেতৃবৃন্দরা।
পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও জাতীয় সংঙ্গীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সহ- সভাপতি জনাব শওকত আকবর, জামশেদ আহমেদ, গোলাম কাদের চৌধুরী ইফতি, মোজাম্মেল হোসেন চৌধুরী, সজল চৌধুরী সহ অন্যান্যরা।
প্রধান অতিথি জননেতা আলহাজ্ব এ,বি,এম, ফজলে করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উত্তর চট্টলার স্বনামধন্য রাউজান উপজেলা একটি উন্নয়ন এর রোল মডেল। এক সময়ের অশান্ত রাউজান এখন শান্তির রাউজান, উন্নয়ন এর রাউজান, কৃষিতে ভরপুর রাউজান, শিক্ষায় আলোকিত রাউজান, নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন বহু ব্রিজ, কালভার্ট, নতুন নতুন রাস্তা নির্মাণ, নতুন বাসস্থান (পিংক সিটি) সহ বহু উন্নয়ন করেছে এবং করছে এই নৌকা মার্কা সরকার। এসময় আগামীতে প্রবাসী পল্লী করার আশাবাদ ব্যক্ত করেন। এই উন্নয়ন এর ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করতে দেশ ও প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।












