চট্টগ্রাম সিএমপি

নিউমার্কেট মোড়ে রুটপারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে সিএমপি’র অভিযান

 

সড়ক নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ-২০২৩। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচীর ১০ম দিন আজ ১২ মার্চ রোববার বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে রুট পারমিটিবিহীন বিভিন্ন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। একইসাথে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ এই কার্যক্রম সফল করার লক্ষ্যে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়।
ডিসি-ট্রাফিক (দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন বলেন, অভিযান চলাকালে সড়কে অবৈধভাবে চলাচলরত রুট পারমিটিবিহীন বিভিন্ন গাড়ির রুট পারমিট চেক করা হয়। যেসব গাড়ির রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিংবা এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করছে সে গাড়িগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) রইছ উদ্দিন, টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (কোতোয়ালী) জিয়াউল হাসান, সার্জেন্ট নাঈমুল ইসলাম, সার্জেন্ট মেহেদী মিরন, এটিএসআই আবদুল আহাদসহ বিএনসিসি ও স্কাউটস্ দল। ###

Related Posts