চট্টগ্রাম শোক ও স্মরণ

শিক্ষক অরবিন্দ চৌধুরী অরুণের পরলোকগমন

 

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল নিবাসী, চরণদ্বীপ ইউ.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ অরবিন্দ চৌধুরী অরুণ (৮০) আজ ২৫ মার্চ শনিবার সকাল সোয়া ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরীর চেরাগী পাহাড় সংলগ্ন নিজ ফ্ল্যাটে পরলোকগমন করেছেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। হাজার হাজার মানুষ গড়ার কারিগর এই গুনী শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ ২৫ মার্চ শনিবার দুপুওে গ্রামের বাড়ি পূর্ব কধুরখীল গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াত শিক্ষকের সৎকার সম্পন্ন করা হয়। সৎকার অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।
শোক ঃ চরণদ্বীপ ইউ.সি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অরবিন্দ চৌধুরী অরুণের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃবৃন্দ। ##

Related Posts