আন্তর্জাতিক আরব আমিরাত রাজনীতি

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা  উদযাপিত

 

 

স্বাধীনতার সোপানে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে নানা আয়োজনে।রবিবার (২৬ মার্চ) সকাল ১০টায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়। অত:পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্বাধীনতা দিবসের নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয। রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাস্ট্রমন্ত্রী পররাস্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করা হয়।
আয়োজিত আলোচনা সভায়রবক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, নাসির তালুকদার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ

Related Posts