নগরীর ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আব্দুল লতিফ হাট এলাকায় গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরনকালে প্রধান অতিথির বক্তৃতায় – শিক্ষাউপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত কাজ করে যাচ্ছেন। পবিত্র রমজান মাসে দলীয় নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। নিজেদের ভোগ বিলাসের জন্য ইফতার মাহফিল করতে বারন করেছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের নেতাকর্মীরা গরীব মেহনতি মানুষকে এ পবিত্র রমজান মাসে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
আজ শুক্রবার (৩১শে মার্চ) বিকাল ৪টায়
ব্যবসায়ী সাওবান সোহাইব এর উদ্যোগে সাধারন মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরনকালে এসব কথা বলেন চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এসময় আরও উপস্থিত ছিলেন ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াস। বীর মুক্তিযোদ্ধা মোঃ সবুর, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ এমদাদ, সাইফুল্লাহ মাহমুদসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের এর নেতৃবৃন্দ।












