সংযুক্ত আরব আমিরাতের খ্যাতিমান সিনিয়র সাংবাদিক ও প্রবাসি সাংবাদিক সমিতি (প্রসাস) এর প্রতিষ্ঠাতা সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট,দুবাইয়ের বিশিষ্ট প্রবাসি কমিউনিটি নেতা,তরুন বুদ্ধিজীবি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। চট্টলার গর্বিত কৃর্তিসন্তান। যিনি রাজধানী ঢাকার স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ডিভাইন গ্রুপসহ রোটারী ক্লাব অফ চিটাগং সুপ্রিমের প্রতিষ্ঠাতা সদস্য সংগঠন প্রবাসী রাউজান সমিতির সিনিয়র সহ সভাপতি চট্টগ্রাম মানব সেবামূলক নানা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দেশি বিদেশি আন্তর্জাতিক সংস্থার সাথে নিজেকে নিবিষ্ট রেখেছেন।
যিনি প্রত্যুপরোপকারি, তরুন সমাজ হিতৈষী, সংগঠক, স্বদেশপ্রেমিক, অকুতোভয়, তুখোড় নেতা। ব্যাবসায়ি,মানবতাবাদী , সাদা মনের মানুষ হিসেবে খ্যাত। আমার পরম কল্যান মিত্র, এবং অত্যান্ত প্রিয় স্নেহ ভাজন সাংবাদিক জনাব মোহাম্মদ নাছিম উদ্দিন আকাশ।
তিনি অতি সম্প্রতি এবার ঈদের ছুটিতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন। তিনি দেশে অবস্থান কালে শত ব্যাবস্ততার মাঝে ও আমার শারীরিক সুস্থতা কামনায় নিয়মিত হসপিটালে খোঁজকবর নেন।
আমি ধর্মরাজ তথাগত গৌতম বুদ্ধ ও মহান সৃষ্টিকর্তার অপার মহিমায় সবার দোয়া ও অার্শীবাদে একটু সুস্থ হয়ে বাসায় ফিরি। তিনিসহ কয়েক জন প্রবাসি ঘনিষ্টবন্ধু গতকাল দুপুরে আমাকে দেখতে বাসায় আসেন। চলমান আশু রোগমুক্তির জন্য দোয়া করেন। সুচিকিৎসার জন্য মূল্যবান পরামর্শ দেন।
সুদুর মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে আমাকে দেখতে আসায় আমি আন্তরিকভাবে উনাকে কৃতজ্ঞতাসহ অপরিসীম ধন্যবাদ জানাচ্ছি। উনার মাধ্যমে বিশ্বের সকল বাংলাদেশী প্রবাসি কমিউনিটি সদস্যগনের নিরোগ, সুস্বাস্খ, ও দীর্ঘায়ূ কামনা করছি।
উল্লেখ্য যে, গত ২০০৯ – ২০১৪ সাল পর্যন্ত আমি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসিদের অনন্য সংবাদ পত্রিকা জনপ্রিয় ” “প্রবাসি কন্ঠ” এবং পাক্ষিক” প্রবাসের খবর” এই দুটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে কর্মরত ছিলাম।
এর আগে ১৯৮৬ সাল থেকে দৈনিক পূবকোণ পত্রিকায়, ১৯৯০ সাল থেকে দেশের অাধুনিক সংবাদপত্র জগতের পথিকৃৎ জাতীয় দৈনিক ভোরের কাগজের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে রিপোটার পদে এবং ১৯৯৫ সাল থেকে সরকারি সংবাদ সংস্থা( বাসস) এর পার্বত্য রাঙ্গামাটি জেলা ও পার্বত্যাঞ্চল সংবাদদাতা পদে, ভারতের কলকাতার স্যাটেলাইট টেলিভিশন “তারা বাংলার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো, , মোহনা টেলিভিশনেরর প্রতিষ্ঠা লগ্ন থেকে মধ্যপ্রাচ্যেের ব্যুরো চীফ সহ বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থায় সুদীর্ঘকাল কাল দেশ বিদেশে আন্তর্জাতিক পরিমন্ডলে সাংবাদিকতা করে আসছি।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য












