আন্তর্জাতিক বিদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর উদ্যোগে সাবেক মুখ্য সচিব আবদুল করিমের সংবর্ধনা

 

মোশাররফ হোসেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক একের পর এক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিউইয়র্ক মাতিয়ে রেখেছে।নিজেদের রকমারি অনুষ্ঠান তো আছেই ।সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইন আমেরিকার সাথে মহান একুশে, বাংলা নববর্ষ বরণ উৎসব, শোভাযাত্রা করেছে। ৪জুন সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকশন হাইটসে নবান্ন রেস্টরেন্ট মিলনায়তনে বাংলাদেশ সরকারের সাবেক মুখ্যসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি, Under privileged children’s education program এর country executive director ড. আব্দুল করিমকে সংবর্ধনা জানালো। আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর সভাপতি মাহমুদ আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম ইকবাল ফারুক এর পরিচালনায় আন্তর্জাতিক আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ শিরিন আখতার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানে ছিল দু পর্বে বিভক্ত। সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্যসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আবদুল করিমকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম ইকবাল ফারুক ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাংগীর শাহনাওয়াজ ডিকেন্স। এরপর আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ শিরিন আখতার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর সদস্য ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কোভিড ১৯ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আধুনিকায়ন করার জন্য ১৫হাজার ডলার আর্থিক সহায়তা দিয়েছিল। যা সঠিক জায়গায় কাজে লাগিয়ে ছাত্র ছাত্রী শিক্ষক ও কর্ম কর্তা ও কর্মচারীদের সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। যা বিরল ঘটনা, ইতিহাস সৃষ্টি করেছে। আমরা এলামনাই এসোসিয়েশন বাংলাদেশ এর কাছে ও এ কাজে সহায়তা করায় কৃতজ্ঞ। অপর কোন বিশ্ববিদ্যালয় যা করেনি। আগামীতে এধরনের উদ্যোগ ও সামাজিক কর্মে একযোগে কাজ করে এগিয়ে যেতে হবে অনেক দূরে। আলোচনায় অংশ নিয়ে সাবেক মুখ্যসচিবও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি আবদুল করিম বলেন, বিশ্ববিদ্যালয় সমূহের পড়াশোনা, গবেষণা আরও উন্নত ও মর্যাদা বৃদ্ধি করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে হবে।

বর্তমানে যার অবস্থান ভাল নয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা দেশে ও বিদেশে বসবাসকারী সকল এলামনাই মিলে ছাত্র ও শিক্ষক সহ সকলের কল্যাণকামী কাজ করে এগিয়ে যেতে হবে । আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন টেক্সাস থেকে সংগঠনের সিনিয়র সহ সভাপতি সিকান্দার চৌধূরী, নাহিদা আলী, বোস্টন থেকে জামিলা ইলিয়াস চট্টলা, কানাডার টরেন্টো থেকে অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন সহ প্রমুখ। এ পর্বের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর জন্ম থেকে আজ অবধি বেড়ে ওঠা, আলোকিত কাজ তুলে ধরেন প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাংগীর শাহনাওয়াজ ডিকেনস । স্মৃতিচারণ করেন অনেকেই । ছনদা বিনতে সুলতানা ও শাহেদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানের শেষ পর্বে এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর শিল্পীবৃনদ সংগীত পরিবেশন করেন । নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।

Related Posts