চট্টগ্রাম শোক ও স্মরণ

রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ওমর চৌধুরীর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ওমর চৌধুরী শনিবার (২৬ আগস্ট) ভোররাত চারটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহে— রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম ওবায়দুর রহমান চৌধুরীর সন্তান এবং ১৯৯৬ ও ২০০১ সালে (চট্টগ্রাম-৭) রাঙ্গুনিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মরহুম এম. সাদেক চৌধুরীর বড়ভাই বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ওমর চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মুক্তিযোদ্ধা ও প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাঙ্গুনিয়ার সন্তান তথ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী বীর মুক্তিযোদ্ধা ওমর চৌধুরী জনহিতকর কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন এবং এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন। #

Related Posts