চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম সুজন। তিনি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে জরুরী বিভাগ, আউটডোর ও ইনডোর ঘুরে দেখেন এবং ওয়ার্ডে ভর্তি থাকা ডেঙ্গুসহ অন্যান্য রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় জেনারেল হাসপাতালে ডেঙ্গু ও অন্যান্য রোগীদের চিকিৎসা, সরকারী ও স্বল্পমূল্যে বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষার জন্য সন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। ##












