আন্তর্জাতিক আরব আমিরাত

আমিরাত সফরে গেলেন তথ্য মন্ত্রী হাছান মাহমুদ,বিমান বন্দরে অভ্যর্থনা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহামুদ সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন। তিনি বৃহস্পতিবার রাতে দুবাই বিমান বন্দরে পৌঁছান।
আমিরাতে আগমন উপলক্ষে দুবাই বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা ফুলেল শুভেচছা জানানো হয়। ,এই সময় উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশে আমিরাতের নিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামুদি, দুবাই কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, তথ্য মন্ত্রী পি এস ইমরুল করিম রাশেদ , পি ও কাইছারুল আলম, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সাধারন সম্পাদক নাছির তালুকদার, মৌলনা ফজলুল হক, সাইফুল ইসলাম তালুকদার,আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ এমদাদ হোসেন, মোহাম্মদ হাসান, কামরুল হাসান জুয়েল, জামাল উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, ফয়সাল, ওসমান ,সৌরভ, রাজ্জাক ,রিমন প্রমুখ।
এসময় তথ্য মন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান এবং বর্তমান সরকারের সাফল্য প্রবাসীদের মধ্যে তুলে ধরার আহবান জানান।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদার জানান,তথ্য মন্ত্রী মহোদয় বৃহস্পতিবার রাতে দুবাই বিমান বন্দরে এসে পৌঁছালে উনাকে অভ্যর্থনা জানানো হয়। তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি বলেন,ড. হাছান মাহমুদ একজন সফল মন্ত্রী,দেশের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর এলাকা রাঙ্গুনিয়ায় ব্যাপক উন্নয়ন করেছেন।

Related Posts