ইউএই প্রতিনিধি
চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, কালুরঘাট সেতু চট্টগ্রাম কর্ণফুলী নদীর উপর প্রতিষ্ঠিত। প্রাগৈতিহাসিক যুগ হতে নদী পারাপারের জন্য স্থানটি কালুর ঘাট নামে নদী পারাপারে ভূমিকা রেখে আসলেও ১৯৩০ সালে ব্রিটিশ শাসনামলে এ রেল সেতুটি নির্মিত হয়। সেতুটির বয়স বর্তমানে ৯০ বছরেরও বেশি। অনেক বছর আগেই ২০০১ সালে এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ২০১১ সালেও বুয়েটের একদল গবেষক আরেকবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন। যা যানবাহন ও মানুষ চলাচলে ঝুঁকি রয়েছে। তাই জনগণের দাবি কালুরঘাটে নতুন একটি ব্রিজ সড়ক ও রেললাইন স্থাপনের দাবি জানান বক্তারা। যা তাদের দীর্ঘদিনের দাবিও। ২৪ ডিসেম্বর রবিবার দুবাই ল্যান্ডমার্ক হোটেলে চট্টগ্রাম নাগরিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আয়োজিত প্রবাসী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
চট্টগ্রাম নাগরিক ফোরাম ইউএই ‘ র সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন মোহাম্মদ আজগর চৌধুরী, প্রকৌশলী মহিউদ্দীন ইকবাল, মোহাম্মদ ওসমান গনি,মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিন, সৈয়দ খোরশেদ আলম, নুরুল ইসলাম, সোহরাব হোসেন, রাইসুল ইসলাম নুরু,মোহাম্মদ ফয়েস আহমেদ প্রমুখ ।
————–












