বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসস্হান প্রতি মন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি আগমন উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আবুধাবী বাংলাদেশ স্কুল এর হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্যবর রাষ্ট্টদুত মোহাম্মদ আবু জাফর ,সভা পরিচালনায় করেন দূতাবাসের কাউন্সিলার লুৎফুন নাহার নাজিম .উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল ,বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ,আবুধাবী যায়িদ বিশ্ববিদ্যালয়র প্রফেসর ড.হাবিবুল খন্দকার , অধ্যাপক আবু তাহের ,নাছির উদ্দিন তালুকদার ,মাহাবুব খন্দকার ,সরোয়ার আজম সহ প্রমুখ












