চট্টগ্রামে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৩ জন। গেল বার ২বজন থাকলেও এবার ১ জন বাড়িয়ে ৩ জন করা হল। এ তিন জন হলেন ওয়াসিকা আয়শা খান,দিলোয়ারা ইউসুফ ও শামীমা হারুন লুবনা।
দশম ও একাদশ সংসদের সংরক্ষিত আসনের এমপি ছিলেন ওয়াসিকা আয়েশা খান। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে। তিনি এ নিয়ে তিনবার সংসদ সদস্য হচ্ছেন। তিনি গতবার জ্বালানি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। আরেকজন হলেন দুঃসময়ের মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলোয়ারা ইউসুফ।তিনি চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে দীর্ঘ এক যুগ ধরে দায়িত্ব পালন করছেন।
তিনি চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডে বারবার নির্বাচিত সদস্য দিলোয়ারা ইউসুফ বর্তমান মেয়াদেও রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও চসিক (আংশিক) ওয়ার্ডের দায়িত্বে আছেন। তাঁর স্বামী ইউসুফ সিকদার রাউজানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
অপরজন বীর মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম দক্ষিণজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনা।
তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল হারুনের মেয়ে।












