আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসন ও ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে বাস-মিনিবাস মালিক-শ্রমিক ও পরিবহণ সংগঠনের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের মতবিনিময় সভা আজ ১২ জুন বৃধবার নগরীর আইস ফ্যাক্টরী রোডের ট্রাফিক-দক্ষিণ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক-দক্ষিণের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন.এম নাসিরুদ্দিন।
সভার শুরুতে তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদ-উল-আযহা উপলক্ষে যানজট নিরসনকল্পে চিহ্নিত সমস্যা ও প্রতিকার বিষয়ক সার্বিক পরিকল্পনা উপস্থাপন করেন। পরে ঈদ-উল-আযহার ছুটিতে জনসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করতে অতিরিক্ত ভাড়া আদায় না করা, ফিটনেস ও লাইসেন্স বিহীন ত্রæটিপূর্ণ গাড়ীতে যাত্রী পরিবহন না করার বিষয়ে গুরুত্বারোপ করে সময়োপযোগী নির্দেশনা দেন ডিসি (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএমপি’র এডিসি (ট্রাফিক-দক্ষিণ) মোঃ আকরামুল হাসান, এসি (ট্রাফিক-দক্ষিণ) মারেফুল করিম, টিআই (প্রশাসন) বিপ্লব কুমার পাল, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ, আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, চট্টগ্রাম পিএবি সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি মোঃ জাফর উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-বাঁশখালী যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রæপের মহাসচিব মোহাম্মদ ইউনুছ, অতিরিক্ত মহাসচিব মোঃ হাবিবুর রহমান চৌধুরী, আন্তঃজিলা বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী এ.এস.এম নুরুল হায়দার, ইউনিক সার্ভিসের জি.এম আহমদ হোসেন, শ্যামলী এন.আর ট্রাভেলস’র ম্যানেজার মোঃ ওমর ফারুক, টিআই (কোতোয়ালী) অনিল বিকাশ চাকমা, টিআই (সদরঘাট) সন্তোষ ধামেই, টিআই (টাইহারপাস) বশিরুল ইসলাম, টিআই (বাকলিয়া) অপূর্ব কুমার পাল ও টিআই (আন্দরকিল্লা) মোঃ কামরুলি ইসলাম।
সভায় ডিসি (ট্রাফিক) বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে স্বাভাবিক যাত্রায় বিঘœ ঘটানো যাবে না। এ লক্ষ্যে কাউন্টার ভিত্তিক নজরদারি বৃদ্ধি করা হবে। শহরে প্রবেশকারী পশুবাহী গাড়ির নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন ও জরাজীর্ণ-ভাঙ্গাচোরা গাড়ি রাস্তায় নামানো থেকে বিরত থাকতে হবে। জনসাধারণকে ভোগান্তি রোধে অস্থায়ী বা মৌসুমি বাস কাউন্টার করা যাবে না। এক লাইনে একটি করে কাউন্টারে একটা করে গাড়ি চলাচল নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত যাত্রী বহন ও ছাদে যাত্রী নেয়া ও যাত্রীর লাগেজ নিয়ে টানাটানি করা যাবে না। অতিরিক্ত ভাড়ার আশায় যাতে এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করতে না পারে এবং শহর এলাকার গাড়ি যাতে বাইরে রিজার্ভ ভাড়ায় যেতে না পারে সে ব্যাপারে নজরদারী বাড়ানো হবে।###












