উপজেলা চট্টগ্রাম ধর্ম

অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবেঃ সরওয়ার আলমগীর 

 

মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার চেতনায় সবাইকে একসাথে কাজ করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর । সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে শ্রী শ্রী শ্মশান কালী মঠ ও মন্দিরে অনুষ্ঠিত শিব চতুর্দশী ব্রত ষোড়শ প্রহরব্যাপী তারকব্রক্ষ মহানামযজ্ঞে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন-ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আর জাতিগত ঐক্যই হচ্ছে সংস্কৃতি। ঐক্যবদ্ধভাবে না থাকলে কোন জাতিই টিকে থাকতে পারে না।
বিএনপি নেতা আরো বলেন, বাঙালি জাতির অনেক ঐতিহ্য রয়েছে। সুপ্রাচীনকাল থেকে এদেশে বিভিন্ন ধর্মের লোক মিলেমিশে বাস করে আসছে । তাই কোনো মহল যেন আমাদের এই অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
এসময় বিএনপি নেতা সরওযার আলমগীর মন্দিরের পূণ্যার্থী ও পরিচালনা কমিটির সাথে কুশল বিনিময় করেন।
এড্যাভোকেট তরুন কিশোর দেব এর সভাপতিত্বে ও অশিন মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকী, মহিউদ্দিন আজম তালুকদার, জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, ভুজপুর থানা কৃষক দলের আহবায়ক নাজিম উদ্দীন বাচ্চু, ভুজপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ মেম্বার, গাজী আমান উল্লাহ প্রমূখ।

 

Related Posts