পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ ৪ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার কেবি সত্তারহাট বাজারে বাজারে সব্জি, ফল, মাংস ও মুদি মালের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। অভিযান চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানো, ক্রয়ের চেয়ে অধিক মূলে পণ্য বিক্রয় ও ক্রয়কৃত পণ্যের রশিদ প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৪ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে সকল ব্যবসায়ীকে ক্রয়কৃত পণ্যের রশিদ সঙ্গে রাখাসহ যে সকল হোটেল-রেস্তোরা মালিকগণ ইফতার সামগ্রী বিক্রয় করার জন্য দোকানের সামনে ফুটপাতের উপরে সামিয়ানা টাঙিয়েছেন তা অতি দ্রæত সময়ে সরানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট এর কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। ###












