অনন্তকালব্যাপী অখন্ড গীতাপাঠের প্রবর্তক, উপমহাদেশের কিংবদন্তী অধ্যাত্ম মহাসাধক ও সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের প্রাণ পুরুষ যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আগাম,ী ৭ মার্চ শুক্রবার মিরসরাই উপজেলার রাজাপুরস্থ শঙ্কর মিশন জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শঙ্কর মিশন রাজাপুর শাখা কর্তৃক আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে-গুরুপূজা, মঙ্গলারতি শ্রীমদ্ভগবদগীতা পাঠ, বিশ^শান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, শ্রীশ্রী চন্ডীপাঠ, মঙ্গল শোভাযাত্রা, দীক্ষাদান অনুষ্ঠান, সনাতন ধর্ম মহাসম্মেলন, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠিতব্য আবির্ভাব উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য রাজাপুর শঙ্কর মিশনের পক্ষ থেকে কর্মাধ্যক্ষ শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ##
মিরসরাই রাজাপুরে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি’র আবির্ভাব উৎসব শুক্রবার












