উপজেলা গণমাধ্যম চট্টগ্রাম

ফটিকছড়ি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

 

মো. এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন-মফস্বল সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজের ভাল-মন্দ নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফটিকছড়ি প্রেসক্লাবের সদস্যরাও পেশার উৎকর্ষ সাধনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ জাতিকে আলোকিত করবেন।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নূর মাওলা গণমিলনায়তনে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভা প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক এবং সাইফুর রহমান সোহানের যৌথ সঞ্চালয়নায় এতে স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মোরশেদ মুন্না। বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, উত্তর জেলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ, উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দীন ইমু, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাবুদ্দিন, দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন, অধ্যাপক মো. জাহাঙ্গীর, হাবিব ভূইয়া, মাওলানা হোসাইন, মো. একরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাউসার শিকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস মিয়া, সাবেক সেক্রেটারি রফিকুল আলম, স্থায়ী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, বর্তমান সহ-সভাপতি মো. এমরান হোসেন ফরহাদ, যুগ্ম-সম্পাদক নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল হোসেন, পাঠাগার সম্পাদক নাজিম উদ্দীন শাহনেওয়াজ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী, মুহাম্মদ দৌলত শওকত, স্থায়ী সদস্য মো. কামাল উদ্দিন, এম জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম ও আবদুল কাদের, সংবাদ কর্মী মো. তারেক।

ক্যাপশন-ফটিকছড়ি প্রেসক্লাব’র ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ, উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দীন ইমু।

 

Related Posts