১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর ওমা সুন্দরী রোড নির্মাণ কাজ পরিদর্শন করছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এবং ১০ নং আহলা করলডেঙ্গা ইউপি চেয়ারম্যান জনাব হামিদুল হক মন্নান, ৯নং ওয়ার্ড মেম্বার হারুন রশিদ চৌধুরী ও সাধারণ জনগন। দীর্ঘদিনের কাঁচা রাস্তার উন্নয়ন কাজ শেষ পর্যায়ে হওয়াতে এলাকাবাসী খুবই আনন্দিত। একই দিনে গরীব দুস্থ মানুষের কল্যাণে উপজেলা নির্বাহী অফিসার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কমূসূচির ডিজিএফ (চাল) বিতরণ করেন- ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান হামিদুল হক মান্নান ও সকল সদস্যবৃন্দ প্রমুখ।












