চট্টগ্রাম রাজনীতি

পটিয়ার রাজনীতির মাঠে হাসিনা ও বিচ্ছু সামশুর বিরুদ্ধে খেলে এসেছিঃ এনামুল হক এনাম

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য  কামনায় চট্টগ্রামের পটিয়ায় বিএনপি উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক শামশুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, হারুনুর রশীদ, আবদুল মাবুদ, গাজী আবু তাহের,
মোজাম্মেল হক চৌধুরী, জেলা জাসাস সদস্য সচিব নাছির উদ্দীন,
বিএনপি নেতা নাজিম উদ্দীন, মোকান্মেল হক, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন আরাফাত, সদস্য  সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম নয়ন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু নোমান চৌধুরী লিটন,
উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মায়া।

আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা ওহাব মুন্সি, আবু বক্কর সুজন মেম্বার, আনোয়ারুল ইসলাম কাজল, দেলোয়ার মেম্বার, সাইফু মাষ্টার, সেলিম সিকদার, যুবদল নেতা লিটু চৌধুরী,সাজ্জাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহেদ, তিলক বড়ুয়া, যুবদল নেতা রাশেদ, সোহেল, সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ নবী, ছাত্রদল নেতা মিজান তুষার, আশরাফুজ জামান সৌরভ, ইমন,ইরফান প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বিএনপি নেতা এনামুল হক এনাম বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী সরকার আমাদের কি পরিমান উপর হামলা, মামলা, অত্যাচার-নির্যাতন করেছে তা সবাই জানেন। এই পতিত জুলুম সরকারের কারণে বিগত বছরগুলো বিএনপি নেতাকর্মীদের সাথে ইফতার করার মত সুযোগ হয়নি। একবার ভাবুন বেশিদিন নয় গত বছরের আজকের এ রমজান আমাদের কেমন কেটেছে। আজ হাজার হাজার মানুষের সাথে ইফতার করতে পারছি।

জেলা বিএনপির এ নেতা এনাম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন দল-মত নির্বিশেষে সাধারন মানুষের সাথে দলীয় নেতা কর্মীদের ইফতার আয়োজন করতে। সেই নির্দেশনা নির্দেশনা যথাযথভাবে পালন করায় পটিয়া উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এনাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলায় খালাস দিয়েছে আদালত। খুব শীগ্রই প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবে। এভাবেই এক এক করে সারা দেশের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা খুনি হাসিনার সব মিথ্যা মামলা শেষ হয়ে যাবে। বিএনপি শান্তিপ্রিয় দল, বিএনপির নাম দিয়ে পটিয়ায় কেউ অশান্তি করার চেষ্টা সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। কারন পটিয়ার রাজনীতির মাঠে আমি হাসিনার বিরুদ্ধে, বিচ্ছু সামশুর বিরুদ্ধে খেলে এসেছি। খেলতে খেলতে হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছি। খেলা আমাদের শিখাতে যাবেন না। আবার যদি খেলতে হয় খেলব। তাই হুশিয়ার করে সুবিধাবাদি বিএনপি ও ফ্যাসিস্টদের দোসরদের বলছি তারেক রহমানের ঘোষণা ছিল ৫ আগষ্টের আগের বিএনপি সামনের সারিতে থাকবে আর ৫ তারিখের পরের বিএনপি পেছনের সারিতে থাকবে।

Related Posts