চট্টগ্রাম ধর্ম

দেশে অরাজকতা রুখতে নির্বাচনের বিকল্প নাইঃ সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক
দেশের অরাজকতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন- ধর্ষণ, চুরি-ডাকাতি, আইন-শৃঙ্খলার অবনতিসহ দেশের চলমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই অচিরেই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবী জানাচ্ছি। তিনি বলেন- স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। একের পর এক এদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে । তাদের দোসররা প্রশাসনের আশ পাশে ঘুরাঘুরি করছে। তাদের গ্রেফতার করার দাবী জানাচ্ছি। উত্তর ফটিকছড়িতে ৫ আগস্টের পর যে হত্যাকান্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার দাবী জানান এ বিএনপি নেতা।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উপজেলার নারায়ণহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে নারায়ণ হাট কলেজ মাঠে সোমবার (২৩ মার্চ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার মো. আবুল বশরের সভাপতিত্বে ও মীর আলী আকবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন আজম তালুকদার, মাষ্টার আবু তাহের চৌধুরী, মাষ্টার এনামুল হক, আবুল বশর, নাছির উদ্দীন, জেলা যুবদলের সহ সভাপতি মুনসুর আলম চৌধুরী, মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, মো. হানজালা, একরামুল হক, মো. মোস্তাফা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, আনিছুর রহমান টিটু প্রমুখ।

Related Posts