নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভূজপুর থানা শাখার আহবায়ক কমিটির পরিচিত সভা ও ঈদ পূর্নমিলনী ভূজপুর থানা কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন বাচ্চু র সভাপতিত্বে সদস্য সচিব বেলাল হোসেন সওদাগরের সঞ্চালনায় শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন। বিশেষ অতিথি ছিলেন
মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, এ কে এম মহিউদ্দিন আজম। বক্তব্য রাখেন,
আবুল খায়ের, সাজ্জাদউল কবির জামাল, আবু মেম্বার, আহমদ ছাফা মেম্বার, বশর মাষ্টার, শাহজান মেম্বার, একরামুল হক একরাম, মোহাম্মদ হানজালা, মহিউদ্দিন,সিদ্দিক আহমেদ কালু প্রমুখ।
প্রধান অতিথি সরওয়ার আলমগীর বলেন, কৃষকদল আমাদের আশা ভরসার স্থল। বিগত ১৬ বছর তারা অনেক নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। তিনি বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয়, আবার সংস্কারের নামে বছরের পর বছর নির্বাচনের কালক্ষেপন মেনে নেয়া হবে না। তিনি অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। অন্যথায় জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুনঃ সরওয়ার আলমগীর












