ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলম আজাদসহ উপজেলা বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণ সভা আগামী শুক্রবার ফটিকছড়িতে অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে প্রস্তুতি সভা দলটির উপজেলা সদরের বিবিরহাট কার্যালয়ে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। তিনি বলেন- প্রয়াত নুরুল আলম চৌধুরীসহ অতীতে যারা বিএনপির জন্য জীবন উৎসর্গ করেছেন আমরা তাদের সম্মানে দোয়া মাহফিল ও স্মরণ সভা আয়োজন করতে যাচ্ছি । এ স্মরণ সভা হবে স্মরণকালের সেরা স্মরণ সভা। যেটা দেখে নবীনরা প্রয়াত নেতৃবৃন্দের সম্পর্কে অবগত হবেন। তিনি বলেন- নুরুল আলম চৌধুরীর নেতৃত্বে স্থানীয় জনতা তৎকালীন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মেজর মঞ্জুকে গ্রেফতার করেছিল উত্তর ফটিকছড়ি থেকে। এ স্মরণ সভা আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন এ বিএনপি নেতা।
বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মহিন উদ্দীন আজম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. জয়নাল, দিদার চৌধুরী, এস এম মুনসুর, আবুল খায়ের, ডা. নাজিম উদ্দীন, জালাল উদ্দীন চৌধুরী, রশিদ উদ্দিন আহমদ চৌধুরী, মহিন উদ্দিন মেসি । এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম( বি. এ), প্রবীন বিএনপি নেতা বদিউল আলম তালুকদার, মো. এমরান হোসেন, আবু আহমেদ মেম্বার, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মেদ, খালেদ বাবুল, আহমদ ছাপা, মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, আবুল কামাল, জাফর আহমেদ চৌধুরী, মো. এরশাদ, লিটন চৌধুরী, মো. মিল্টনসহ প্রমূখ।












