চট্টগ্রাম রাজনীতি

এলডিপির ছনহরা ইউনিয়নের আহবায়ক কমিটি গঠিত

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে ছনহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙনে আহবায়ক কমিটি গঠন পূর্বক এক আলোচনা সভা এলডিপি নেতা ওসমান গনির সভাপতিত্বে ও গনতান্ত্রিক ছাত্রদল নেতা ফাহিম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মো. মনছুর আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সদস্য সচিব মুজিবুর রহমান, গনতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আমিনুল হক তানিম।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, এলডিপি নেতা শাহ আলম, মো. নুরু, সাইফুল ইসলাম, মানিক ও আকিব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মনছুর আলম বলেন, পটিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে এলডিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কমিটি পুনঃগঠন ও নতুন কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী জুন মাসের মধ্যে আশা করছি উপজেলার সতেরোটি ইউনিয়নে দক্ষ ও মেধাবীদের নিয়ে এলডিপির নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হবে। এতে করে নতুন নতুন নেতাকর্মী সৃষ্টির মাধ্যমে পটিয়াকে এলডিপির দূর্গ হিসেবে গড়ে তোলা হবে।

সভায় সর্ব সন্মতিক্রমে আগামী তিন মাসের জন্য ছনহরা ইউনিয়ন এলডিপির ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে ওসমান গনিকে আহবায়ক, ফরিদুল আলমকে যুগ্ম আহবায়ক, মোতাহেরুল ইসলামকে সদস্য সচিব, মো. ইদ্রিস, মো. সৈয়দ, ফাহিম সিকদার, মো. আবু, আবু তালেব, মো. মোরশেদ ও আবু বক্করকে সদস্য করা হয়েছে।

Related Posts