আন্তর্জাতিক বিদেশ

টরন্টোয় ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত

 

টরন্টোর ডেনফোর্থ হয়ে উঠেছিল একখণ্ড চট্টগ্রাম। বসেছিল চাটগাবাসির মিলনমেলা। খোঁজ নিচ্ছিলেন একে অপরের। বিদেশ বিভূঁইয়ে এক সাথে হওয়ার সুযোগ কম। চাটগাঁইয়া মেজবান উপলক্ষে কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন ২০ সেপ্টেম্বর শনিবার। এ ছিল বিশাল আয়োজন। এ আয়োজন করেছিল চট্টগ্রাম সমিতি কানাডা ইনক।
বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে টরন্টোয় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের উদ্যোগে আয়োজিত এই মেজবানে কয়েক হাজার বাংলাদেশির অংশগ্রহণে অভূতপূর্ব পরিবেশের তৈরি হয়। চট্টগ্রামের কিংবা চট্টগ্রামের বাইরের নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিরা এই মেজবানে অংশ নেন। এটা পরিণত হয় চট্টগ্রামবাসি তথা বাংলাদেশিদের মিলন মেলায়।
টরন্টোর ডেনফোর্থ সুন্নাতুল জামাত অব অন্টারিও মসজিদে দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত এই মেজবানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ সূধীসমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তারা ব্যতিক্রমী এই আয়োজনের জন্য চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, চট্টগ্রাম সমিতি কানাডা ইনক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করলেও সব মহলের অংশ গ্রহনের মধ্য দিয়ে এটি প্রবাসে বাংলাদেশের মেজবান হয়ে ওঠেছে।
তারা বলেন, সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী একজন অসাম্প্রদায়িক লোক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। চট্টগ্রাম সমিতি, কানাডা ইনক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করলেও সব মহলের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি প্রবাসে বাংলাদেশের মেজবানে পরিণত হয়ে ওঠেছে।
আয়োজকদের পক্ষে সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মেজবানে অংশ নেওয়ায় অভ্যাগতদের ধন্যবাদ জানান।
সভাপতি মঞ্জুর চৌধুরী বলেন, এটা শুধু চট্টগ্রামবাসি নয়, বাংলাদেশিদের মিলন মেলা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এতে অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম সমিতি কানাডা- প্রবাসে বাংলাদেশের এবং চট্টগ্রামের ঐতিহ্য সমুন্নত রাখতে সবসময় সচেষ্ট থাকবে।

 

Related Posts